Archive for 2015

দিনে দিনে আরো কত কিছু দেখতে হবে, কত কিছু শুনতে হবে !!মুরুব্বিরা সবসময় কানের কাছে বলতেন, "দেশ রসাতলে যাচ্ছে, দেশ রসাতলে যাওয়ার সময় হয়েছে" !!!!
অবাক হয়ে জিজ্ঞেস করতাম, "রসাতলটা আবার কি ?"
প্রকৃত রসাতলের উদাহরন সামনেই, নিজের চোখে দেখতে পাচ্ছি, ২০১৫ থেকেই !!!!নতুন বছর, অনেকের নানা আশা, আকাঙ্ক্ষা, কত জনের কত প্রত্যাশা, সে সব কিছুতেই গুড়েবালি, পানি ঢেলে বিসিএসের নতুন জারিকৃত অধ্যাদেশ "বাংলাদেশের সকল কম্পিউটার পন্যের সময়সীমা ১ বছর ওয়ারেন্টি" আদেশ ঘোষনা করেছে !!!!!!! ওদের মাথায় কি আসলেই ঘিলু বলতে কিছু আছে নাকি শুধুই গোবরে পোরা ??
সকল কম্পিউটার পন্যে এক বছরের ওয়ারেন্টি ! 

যেখানে পৃথিবির সকল দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় তিন থেকে দশ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে ডিজিটাল বাংলাদেশে তার উল্টো ভোক্তা অধিকার নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক বছরের ওয়ারেন্টি পলিসি গ্রহন করেছে।
ম্যানুফেক্চারিং কোম্পানীগুলো তাদের সর্বোচ্চ ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে আমদানিকারকরা কেন আমাদের ঐ সেবা থেকে বন্ঞ্চিত করবে ?  
ম্যানুফেক্চারিং কোম্পানীর ওয়ারেন্টি ৩ বছর 
                                                                                                     আমদানিকারকদের ওয়ারেন্টি পলিসি ! মাত্র ১ বছর ! 
আপনি আপনার কষ্টের উপার্জিত অনেক টাকা খরচ করে কম্পিউটারের ভালো গতির জন্য একটি সলিড ড্রাইভ ক্রয় করলেন কিন্তু যখন দেখবেন তাতে মাত্র এক বছরের ওয়ারেন্টি তখন আপনি নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবেন । এত টাকা খরচ করে একটা প্রোডাক্ট কিনলেন তাতে যদি মাত্র এক বছরের ওয়ারেন্টি সেবা পাওয়া যায় তার থেকে ভালো বাহিরে থেকে আনিয়ে নেওয়া । কিন্তু সেটা আপনার-আমার ক্ষেত্রে সম্ভব হলেও কয়জনের পক্ষে সেটা সম্ভব ? শুধু হার্ডডিস্ক নয় , অনেক দামি দামি সেনসিটিভ প্রোডাক্টেও তারা মাত্র এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে ! যেখানে আসুসের মাদারবোর্ডে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি ৩ বছর পাওয়া যায় সেখানে আমরা পাচ্ছি মাত্র এক বছর ! 
আসুস ম্যানুফেক্চারিং কোম্পানীর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সেবা ৩ বছর  
 
বাংলাদেশ কম্পিউটার সমিতি দ্বারা নির্ধারিত ওয়ারেন্টি পলিসি ! মাত্র এক বছর ! 

সর্বশেষ জানা তথ্যমতে Lizard Squad নামে একদল হ্যাকার গ্রুপের DDOS আক্রমণের কবলে পড়ে ফেইসবুক এবং ইন্সট্রাগ্রাম দুপুর ১২টা থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় । 


এ সময় ফেসবুক ইন্সট্রাগ্রামে ঢুকতে পারেনি বিশ্বজুড়ে ব্যবহারকারী। প্রায় ১ ঘন্টা পর সচল হয় ফেসবুক।
Lizard Squad গ্রুপের অফিসিয়াল টুইটার পেজে তারা জানায় Facebook, Instagram, Tinder, AIM, Hipchat সার্ভিসগুলো  অচল করে দিয়েছে তারা  । লিঙ্ক - Lizard Squad


আসলে DDOS অ্যাটাক কি ? 
ডেনাইয়াল অফ সার্ভিস অ্যাটাক বা সেবা বাধাদানের আক্রমণ হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
এই আক্রমণ চালানোর একটা বেশ জনপ্রিয় পদ্ধতি হলো বাইরে থেকে ঐ সিস্টেম বা সাইটের সাথে যোগাযোগের জন্য অসংখ্য বার্তা পাঠাতে থাকা। একটি বার্তা বিশ্লেষণ করতে করতে আরো বেশ কয়টি বার্তা যদি এসে পড়ে, তখন ঐ সিস্টেমটি আক্রমণকারীর পাঠানো বার্তা বিশ্লেষণেই ব্যস্ত থাকে, এবং প্রকৃত ব্যবহারকারীরা ধীর গতির সম্মুখীন হন।
ডেনাইয়াল অফ সার্ভিস আক্রমণের প্রধান দুটি মাধ্যম হলো
  • টার্গেট করা কম্পিউটারকে রিসেট করে দেয়া, অথবা তার সীমিত রিসোর্সগুলোকে ব্যবহার করে অন্যদের ব্যবহারের অযোগ্য করে ফেলা
  • আক্রমণের লক্ষ্য যে সিস্টেম বা সাইট, তার সাথে প্রকৃত ব্যবহারকারীদের যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়া।                                                                                                                          

    উদাহরণ

    ধরা যাক, আসিফের  একটি সাইট আছে যার IP Address: 202.134.12.51
    এই ওয়েবসাইটটি যে খানে হোস্ট করা হয়েছে, সেখানে দৈনিক ১ গিগাবাইট ব্যান্ডউইডথ কেনা আছে। দিনে ১০ হাজার হিট হয় এই সাইটে, এবং ৪০০ মেগাবাইটের বেশি ব্যান্ড উইডথ দরকার হয় না। এখন এই ওয়েবসাইটকে আক্রমণকারী শত্রু শওকত একটি স্ক্রিপ্ট লিখে ঐ সাইটে অজস্র ভুয়া হিট করতে থাকলো, ফলে এক ঘণ্টারও কম সময়ে ২৫০০০ হিট করে ১ গিগাবাইট সীমা অতিক্রম করে ফেলা হলো। এখন ওয়েবসাইট ব্যবহারকারীদের কেউই আর ঐ সাইটে যেতে পারবেন না।
    ধরা যাক, করিম এবার আক্রমণ ঠেকানোর জন্য আসিফ  ব্যান্ডউইডথের ব্যবস্থা করলেন, এবং শওকতের কম্পিউটারের আইপি অ্যাড্রেস নিষিদ্ধ করে দিলেন। এবার শওকত ভিন্ন পদ্ধতিতে আগালেন ... সরাসরি আক্রমণ করার বদলে "স্মার্ফ অ্যাটাক" (Smurf attack) নামের আক্রমণ করলেন। এই আক্রমণের সময়ে শওকত সরাসরি করিমের কম্পিউটারে আক্রমণ না করে ইন্টারনেটে হাজার হাজার সাইটে ping মেসেজ পাঠালেন। (সংযোগ ঠিক আছে কি না, তা পরীক্ষা করার জন্য ping ব্যবহৃত হয়। এই মেসেজ কোনো কম্পিউটারে পাঠালে ঐ কম্পিউটার মেসেজের জবাবে আরেকটি মেসেজ প্রেরক কম্পিউটারে পাঠায়)। তবে শওকত পিং পাঠানোর আগে কারসাজি করে মেসেজের প্রেরকের নাম পালটে দিলেন, অর্থাৎ প্রেরকের ঠিকানার অংশে নিজের কম্পিউটারের আইপির বদলে করিমের সাইটের আইপি দিয়ে দিলেন। ফলে হাজার হাজার সাইট যখন এই পিং বার্তার জবাব দিবে, তখন সেই জবাব গুলো চলে যাবে করিমের কম্পিউটারে। একই সময়ে আসা এই হাজার হাজার বার্তা গ্রহণ করতে করতে করিমের কম্পিউটার আসল গ্রাহকদের সাথে যোগাযোগ করার সময় পাবে না। ফলে ওয়েবসাইটটিতে যারা ঢুকতে যাবেন, তাঁরা ব্যর্থ হবেন।                      

কম্পিউটার বাবার ব্লগে সবাইকে স্বাগতম !

শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
Posted by Mehedi Hasan Polash
আসসালামু ওয়ালাইকুম , আশা করি সবাই ভালোই আছেন ।
ভাবছেন কম্পিউটার বাবা সেটা আবার কে ? সে মনে হয় কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন ?
দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে মোটেও না , কম্পিউটার সম্পর্কে আমার ধারণা অন্যদের তুলনায় খুবই সামান্য ।
তবে আমার আগ্রহের জগতটাই কম্পিউটার ।

কম্পিউটার বাবা নামটি মজা করার জন্যই দেওয়া , আমার নাম মেহেদী হাসান ( হাজারো মানুষের ভিড়ে ) ।
 মেহেদী হাসান দিয়ে খুঁজতে গেলে হাজারো মানুষের ভিড়ে খুঁজে পাওয়া যায়না বলে মজা করে দেওয়া হয়েছে ( কেউ যেন আর বলতে না পারে, ভাই এত আইডি আপনার ! ) ।
ব্লগিং করা আমার একটা সখ , তবে লেখালিখির অভ্যাসটা খুবই কম । ইন্টারনেট ঘেঁটে তথ্য-প্রযুক্তির নতুন নতুন চমকগুলো বন্ধুদের সাথে শেয়ার করাটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে ( আমি অলস তাই ব্লগিং হয়না ) ।
এই অলসতা কাটিয়ে ওঠার জন্যই কম্পিউটার বাবার উদ্ভব । আপনাদের সকলের সহযোগিতা পেলে নিয়মিত ব্লগিং চালিয়ে যাওয়ার চেষ্টা করব ।
ব্লগিং জগতে আমি নতুন তাই এ সম্পর্কে আমার ধারণা খুবই কম , আশা করি ব্লগার ভাইরা তাদের মূল্যবান পরামর্শ এবং পাঠক ভাইয়েরা মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন । 
Welcome to My Blog

Popular Post

আপনারও কি একটি নিজস্ব ব্লগ দরকার ?

তাহলে আজই
ব্লগারে
সম্পূর্ণ বিনামুল্যে একটি ব্লগস্পট নিয়ে নিন ।
Blogger দ্বারা পরিচালিত.

- Copyright © কম্পিউটার বাবা -