Posted by : Mehedi Hasan Polash সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫

দিনে দিনে আরো কত কিছু দেখতে হবে, কত কিছু শুনতে হবে !!মুরুব্বিরা সবসময় কানের কাছে বলতেন, "দেশ রসাতলে যাচ্ছে, দেশ রসাতলে যাওয়ার সময় হয়েছে" !!!!
অবাক হয়ে জিজ্ঞেস করতাম, "রসাতলটা আবার কি ?"
প্রকৃত রসাতলের উদাহরন সামনেই, নিজের চোখে দেখতে পাচ্ছি, ২০১৫ থেকেই !!!!নতুন বছর, অনেকের নানা আশা, আকাঙ্ক্ষা, কত জনের কত প্রত্যাশা, সে সব কিছুতেই গুড়েবালি, পানি ঢেলে বিসিএসের নতুন জারিকৃত অধ্যাদেশ "বাংলাদেশের সকল কম্পিউটার পন্যের সময়সীমা ১ বছর ওয়ারেন্টি" আদেশ ঘোষনা করেছে !!!!!!! ওদের মাথায় কি আসলেই ঘিলু বলতে কিছু আছে নাকি শুধুই গোবরে পোরা ??
সকল কম্পিউটার পন্যে এক বছরের ওয়ারেন্টি ! 

যেখানে পৃথিবির সকল দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় তিন থেকে দশ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে ডিজিটাল বাংলাদেশে তার উল্টো ভোক্তা অধিকার নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক বছরের ওয়ারেন্টি পলিসি গ্রহন করেছে।
ম্যানুফেক্চারিং কোম্পানীগুলো তাদের সর্বোচ্চ ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে আমদানিকারকরা কেন আমাদের ঐ সেবা থেকে বন্ঞ্চিত করবে ?  
ম্যানুফেক্চারিং কোম্পানীর ওয়ারেন্টি ৩ বছর 
                                                                                                     আমদানিকারকদের ওয়ারেন্টি পলিসি ! মাত্র ১ বছর ! 
আপনি আপনার কষ্টের উপার্জিত অনেক টাকা খরচ করে কম্পিউটারের ভালো গতির জন্য একটি সলিড ড্রাইভ ক্রয় করলেন কিন্তু যখন দেখবেন তাতে মাত্র এক বছরের ওয়ারেন্টি তখন আপনি নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবেন । এত টাকা খরচ করে একটা প্রোডাক্ট কিনলেন তাতে যদি মাত্র এক বছরের ওয়ারেন্টি সেবা পাওয়া যায় তার থেকে ভালো বাহিরে থেকে আনিয়ে নেওয়া । কিন্তু সেটা আপনার-আমার ক্ষেত্রে সম্ভব হলেও কয়জনের পক্ষে সেটা সম্ভব ? শুধু হার্ডডিস্ক নয় , অনেক দামি দামি সেনসিটিভ প্রোডাক্টেও তারা মাত্র এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে ! যেখানে আসুসের মাদারবোর্ডে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি ৩ বছর পাওয়া যায় সেখানে আমরা পাচ্ছি মাত্র এক বছর ! 
আসুস ম্যানুফেক্চারিং কোম্পানীর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সেবা ৩ বছর  
 
বাংলাদেশ কম্পিউটার সমিতি দ্বারা নির্ধারিত ওয়ারেন্টি পলিসি ! মাত্র এক বছর ! 
ফেইসবুকে একজন গেইমার ভাই তার মতামত এবং প্রতিবাদের কথা তুলে ধরেছেন এইভাবে - 

এই সেই চোরের নায়ক যে আমাদের পিসি প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি পলিসি চালু করেছে। এখন মিডিয়ায় বড় বড় কথা বলছে। আসুন সবাই তার পোষ্টে কমেন্ট করে প্রতিবাদ করি। আমি একজন গেমার, আমি আমার সখ পুরনে যতেষ্ট আন্তরিক। কিন্তু আপনার ঐ এক বছরের ওয়ারেন্টি পলিসি কখনোই গ্রহনযোগ্য নয়। আমি অফিসের কাজে যেমন ৪০ হাজারের পিসি ব্যবহার করি ঠিক তেমনি আমার গেমিং এ ২ লক্ষ টাকার পিসিও ব্যবহার করি। এখন যেখানে ম্যানুফেক্চারিং কোম্পানি আমার দামী গেমিং প্রোডাক্টে ক্ষেত্র বিশেষ এ ৩-৫ বছর ওয়ারেন্টি দিচ্ছে সেখানে ঐসব প্রোডাক্টে আপনি ১ বছরের ওয়ারেন্টি পলিসি করে আমার অধিকার ক্ষুন্য করেছেন। আমি বাংলাদেশের সকল গেমারদের পক্ষ হয়ে আপনার পলিসি বয়কট করলাম। প্রয়োজনে গেমারদের জন্যে UK/USA থেকে A গ্রেডের প্রোডাক্ট আনা শুরু করবো তবুও আপনার করা পলিসির রিফারবিস্ট C গ্রেডের প্রোডাক্ট কিনবো না। আপনি অফিস পিসিই সেলের যোগ্য কিন্তু দামী প্রোডাক্ট সেলের যোগ্যতা আপনার নেই। আপনি শুধু আপনার নিজের পকেটের চিন্তা করেই এই পলিসি নিয়েছেন। আমাদের গাধা ভাবেন? আমরা ঘাস খাই? যদি আমাদের সেটাই ভাবেন তবে আপনী নিজেই ঐটা।"

...
তবে এতে করে শুধু গেমাররা নয় আমার মত সাধারন কম্পিউটার ব্যবহারকারিও ক্ষতিগ্রস্থ হবে সাথে ক্ষতিগ্রস্থও হবে সাধারন ব্যবসায়ীরা । শুধুমাত্র লাভবান হবে আমদানিকারকরা । 
এখন যদি কোন প্রযুক্তি পণ্য ১ বছর অতিক্রম হওয়ার পর নষ্ট হয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাবো । তাই আমাদের নিজেদের স্বার্থে এই প্রতিবাদে অংশ নেওয়া উচিত । অংশগ্রহন করুন আপনিও - কম্পিউটার পন্যে এক বছরের ওয়ারেন্টি মানি না মানব না । 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Popular Post

আপনারও কি একটি নিজস্ব ব্লগ দরকার ?

তাহলে আজই
ব্লগারে
সম্পূর্ণ বিনামুল্যে একটি ব্লগস্পট নিয়ে নিন ।
Blogger দ্বারা পরিচালিত.

- Copyright © কম্পিউটার বাবা -