সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
Posted by Mehedi Hasan Polash
দিনে দিনে আরো কত কিছু দেখতে হবে, কত কিছু শুনতে হবে !!মুরুব্বিরা
সবসময় কানের কাছে বলতেন, "দেশ রসাতলে যাচ্ছে, দেশ রসাতলে যাওয়ার সময় হয়েছে"
!!!!
অবাক হয়ে জিজ্ঞেস করতাম, "রসাতলটা আবার কি ?"
প্রকৃত
রসাতলের উদাহরন সামনেই, নিজের চোখে দেখতে পাচ্ছি, ২০১৫ থেকেই !!!!নতুন
বছর, অনেকের নানা আশা, আকাঙ্ক্ষা, কত জনের কত প্রত্যাশা, সে সব কিছুতেই
গুড়েবালি, পানি ঢেলে বিসিএসের নতুন জারিকৃত অধ্যাদেশ "বাংলাদেশের সকল
কম্পিউটার পন্যের সময়সীমা ১ বছর ওয়ারেন্টি" আদেশ ঘোষনা করেছে !!!!!!! ওদের
মাথায় কি আসলেই ঘিলু বলতে কিছু আছে নাকি শুধুই গোবরে পোরা ??
 |
| সকল কম্পিউটার পন্যে এক বছরের ওয়ারেন্টি ! |
যেখানে পৃথিবির সকল দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় তিন থেকে দশ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে ডিজিটাল বাংলাদেশে তার উল্টো ভোক্তা অধিকার নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক বছরের ওয়ারেন্টি পলিসি গ্রহন করেছে।
ম্যানুফেক্চারিং কোম্পানীগুলো তাদের সর্বোচ্চ ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে আমদানিকারকরা কেন আমাদের ঐ সেবা থেকে বন্ঞ্চিত করবে ?
 |
| ম্যানুফেক্চারিং কোম্পানীর ওয়ারেন্টি ৩ বছর |
 |
| আমদানিকারকদের ওয়ারেন্টি পলিসি ! মাত্র ১ বছর ! |
আপনি আপনার কষ্টের উপার্জিত অনেক টাকা খরচ করে কম্পিউটারের ভালো গতির জন্য একটি সলিড ড্রাইভ ক্রয় করলেন কিন্তু যখন দেখবেন তাতে মাত্র এক বছরের ওয়ারেন্টি তখন আপনি নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবেন । এত টাকা খরচ করে একটা প্রোডাক্ট কিনলেন তাতে যদি মাত্র এক বছরের ওয়ারেন্টি সেবা পাওয়া যায় তার থেকে ভালো বাহিরে থেকে আনিয়ে নেওয়া । কিন্তু সেটা আপনার-আমার ক্ষেত্রে সম্ভব হলেও কয়জনের পক্ষে সেটা সম্ভব ? শুধু হার্ডডিস্ক নয় , অনেক দামি দামি সেনসিটিভ প্রোডাক্টেও তারা মাত্র এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে ! যেখানে আসুসের মাদারবোর্ডে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি ৩ বছর পাওয়া যায় সেখানে আমরা পাচ্ছি মাত্র এক বছর !
 |
| আসুস ম্যানুফেক্চারিং কোম্পানীর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সেবা ৩ বছর |
 |
বাংলাদেশ কম্পিউটার সমিতি দ্বারা নির্ধারিত ওয়ারেন্টি পলিসি ! মাত্র এক বছর !
|